ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরের ইসলামপুরে পল্লী বিদ্যুতের সেচ সংযোগ না পাওয়ায় অনাবাদী ফসলি জমি

 মো: আল আমিন- জামালপুর:
  • আপডেট সময় : ০২:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৪৭২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও পতিত না রাখার কথা থাকলেও শুধুমাত্র সেচের অভাবে জামালপুরের ইসলামপুরে শত শত একর জমি অনাবাদী রয়েছে।

ইসলামপুর উপজেলার যমুনার দ্বীপচর সাপধরী ২০২১ সালে বিদ্যুৎ গেলেও এই ইউনিয়নে বৈদ্যুতিক সেচ সংযোগ রয়েছে মাত্র ৫টি। আবেদন করেও স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস থেকে মিলছে না সেচ সংযোগ।

কৃষকদের অভিযোগ, বিদ্যুৎ অফিসে ঘুরাঘুরি করেও সেচের সংযোগ পাননি তারা। গ্রাহক হয়রানি চরমে পৌঁছেছে ইসলামপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে। স্থানীয় সাংসদ ধর্মপ্রতিমন্ত্রীর লিখিত সুপারিশও আমলে নেননি পল্লী বিদ্যুৎ এর ডিজিএম। কোন কাজে আসছে না। সেচ সংযোগ না পাওয়ায় অনাবাদী রয়েছে শত শত একর বোরোর জমি।

ইসলামপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আলীবর্দী খান সুজন সাংবাদিকদের জানান, চলতি বছরে ১৮২টি সেচের আবেদনের প্রেক্ষিতে বিএডিসি ছাড়পত্র দিয়েছে ১৬০টি। এগুলোর সংযোগ দেওয়া হচ্ছে। সাপধরী ইউনিয়নের ৮টি আবেদনের মধ্যে ৬টির সংযোগ দেওয়া হয়েছে। কৃষকদের অভিযোগ সঠিক নয় বলে তার দাবি।

অনাবাদী জমি আবাদযোগ্য করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত সেচ সংযোগ দিতে উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সাপধরী ইউনিয়নসহ ইসলামপুরের কৃষকদের।

ট্যাগস :

জামালপুরের ইসলামপুরে পল্লী বিদ্যুতের সেচ সংযোগ না পাওয়ায় অনাবাদী ফসলি জমি

আপডেট সময় : ০২:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩