মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধায় পা ধুয়ে সম্মান
- আপডেট সময় : ০৯:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৮৭ বার পঠিত

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”- প্রতিপাদ্যে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পরভীনের সঞ্চালনায় উপস্থিত মায়েদের সম্মার্থে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. খোকন উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাহবুব মোর্শেদ রানাসহ অন্যান্য শিক্ষক মন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষার্থীদের গর্বিত মায়েরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। সভা শেষে উপস্থিত শিশুরা মায়েদের সম্মানার্থে পা ধুয়ে দেন।


















