ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ

পাইকগাছায় ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা:ধর্ষক আটক

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৩:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১১৬ বার পঠিত

“খুলনার পাইকগাছায় ৭ম শ্রেনী‌ পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে পুলিশ মাহাবুর মোড়ল (২১) নামে এক যুবক’কে আটক করেছেন। আটক মাহাবুর উপজেলার হরিঢালী ইউপি’র উলুডাঙ্গা গ্রামের মোঃ মফেল মোড়লের ছেলে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে’র ওসি’সি বিভাগে পাঠিয়েছে।

জানাগেছে, বেশ কিছু দিন পুর্বে হরিঢালীর রহিমপুর আবাসনের বাসিন্দা মজিদ মোড়লের স্কুল পড়ুয়া নাতনী (ভিকটিমের) এর সাথে মাহাবুর এর পরিচয় হয়। এ পরিচয়ের সুত্র ধরেই মাহাবুর গত ২৮ এপ্রিল বিকেলে আবাসনে যায় এবং সেখানে কেউ না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষন করে। এ ঘটনা দেখে ফেলায় স্থানীয়রা মাহাবুর’কে আটক করেন। তাৎক্ষণিক বিষয়টি জানা জানি হলে পরিস্থিতি সামাল দিতে কেউ-কেউ স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত ভিকটিমের নানী আরিফা বেগম বাদী হয়ে মাহাবুর রহমান মোড়লের নামে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন, যার নং-১।

এর পর হরিঢালী ক্যাম্প পুলিশের আইসি এসআই সঞ্জিত কুমার বিশ্বাস অভিযান চালিয়ে মাহাবুর’কে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) তুষার কান্তি দাস জানান, থানায় মামলার পর ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য গত বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরোও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক ধর্ষনের কথা স্বীকার করেছেন।

পাইকগাছায় ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা:ধর্ষক আটক

আপডেট সময় : ০৩:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪