রাজবাড়ী খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নাসিরের ভাই মুদি দোকানে টাকা চুরি করে ধরা
- আপডেট সময় : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৮৪৯ বার পঠিত

রাজবাড়ী জেলা সদরের খানগঞ্জ ইউবনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মো. আবু নাসিরের ভাই খবির শেখ মুদি দোকানে টাকা চুরি করে ধরা খেয়েছেন।
মঙ্গলবার দুপুরে খানগঞ্জ গ্রামের প্রতিবন্ধি রবি পোদ্দারের দোকানে সিগারের কিনতে গিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
মুদি দোকানী রবি পোদ্দার জানান, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টা থেকে দুইটার দিকে বেলগাছি বাজার থেকে ভ্যান যোগে আওয়ামীলীগের নেতা আবু নাসিরের ভাই খবির শেখ আমার দোকানে আসে।
এসময় আমাকে চারটি সিগারেট দিতে বল্লে আমি সিগারেট দেই।সে ৫০ টাকার নোট দিলে আমি সিগারেটের দাম ২০ টাকা রেখে ৩০ টাকা ফেরত দেই।পরে আমার কাছে দুটি আইসক্রিম চাইলে আমি তাও দেই।এসময় সে আইসক্রিম পরিবর্তন করে দিতে বল্লে আমি পরিবর্তন করার সময় সে আমার ক্যাশ বাক্স থেকে সব টাকা চুরি করে ভ্যান নিয়ে চলে যায়।টাকা চুরি করে যাওয়ার পরও আমি ক্যাশ বাক্স দেখিনি,টাকা নিয়ে গেছে কিনা তাও বুঝিনি। কিছুক্ষন পরে খবিরকে বাড়িতে পৌছে দিয়ে ভ্যান চালক আবার আমার দোকানে ফিরে এসে আমাকে বলে আপনার ক্যাশ বাক্সে টাকা আছে কিনা। আমি বলি আমার বাক্সে কোন টাকা নাই।আমি ভাবছি ভ্যান চালক টাকা ভাংতি করার জন্য আমাকে জিজ্ঞেস করছে।পরে সে আবার বলে আপনি একটু ক্যাশ বাক্স চেক করে দেখেন।এসময় আমি চেক করে দেখি ক্যাশে কোন টাকা নেই ফাঁকা। আমার ক্যাশ বাক্সে আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ছিলো। সে সময় আমি বুঝতে পারি আমার টাকা চুরি হয়েছে কিনা।তখন ভ্যান চালক আমাকে বলে ভ্যানে করে যে সিগারেট ও আইসক্রিম কিনতে আসছিলো সেই আপনার টাকা চুরি করেছে।তখন আমি আমার ওয়ার্ড মেম্বার ওসমান উদ্দিন সহ কয়েক জনকে জানাই। মেম্বার আরো এলাকার গন্যমান্যদের বিষয়টি জানায়।এরপর রাত আটটার দিকে আবু নাসিরের ভাই খবির শেখ আমার হাতে ১ হাজার ৬ শ টাকা দিয়ে পা ধরে ক্ষমা চায়,বলে আমার ভুল হয়েছে,আমি টাকা চুরি করে ভুল করেছি।পরে সে আমাকে এ বিষয়টি আর কাউকে না বলার জন্য অনুরোধ করে চলে যায়।
এর আগেও খবিরের বিরুদ্ধে বিভিন্ন স্থান থেকে টিউবয়েল চুরি,পানির পাম্প মোটর চুরি মহেন্দ্রপুরের এক মহিলার গলায় ছুরি ধরে চেন ছিনতাই সহ বিভিন্ন চুরির ঘটনার কথা জানায় এলাকাবাসি।চেন ছিনাতাই করার পর মহেন্দ্রপুর ফাঁড়ির পুলিশ এসে চেন উদ্ধার করে তার কাছ থেকে।টিউবয়েল চুরি করে সে জেলেও গিয়েছে,রয়েছে মাদক সেবনও মাদক বিক্রির অভিযোগও।
মেম্বার ওসমান উদ্দিন জানায়,চুরি হওয়ার পর দোকানী রবি পোদ্ধার আমাকে বিষয়টি জানায়। আমি খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী আবু নাসের শেখের পরিবারকে জানাই।পরে শুনেছি রাতে তারা দোকানী রবি পোদ্দার কাছে এসেছিলো।
চুরির বিষয়ে জানতে খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধাররন সম্পাদকের কাছে ফোন করা হলে,তিনি বলেন খবির আমার বড় ভাই। দোকাদারের সাথে কালজে একটা ভুল বোঝাবুঝি হইছিলো।গত রাতে আমি তাকে ফোন করে বিষয়টি মিমাংসা করেছি। দোকানীর চুরি হওয়া পুরো টাকা পায়নি বলা হলে, তিনি বলেন বাকি টাকা আমি পরে দোকানদারকে দিয়ে দিব।


















