সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মজলিশপুর এলাকায় ভূট্টার স্তুপ থেকে ৫০ টি গোখরো সাপ উদ্ধার
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
- আপডেট সময় : ১২:২৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৩৮৬ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মসলিশপুর গ্রামে আজিজুল মোল্লা(আইজল দোকানদার) নামের একজনের বাড়ির উঠানে ভূট্টার স্তুপ থেকে বিষধর গোখরো সাপের ৫০ টি বাচ্চা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আজিজুল মোল্লা (আইজল দোকানদার) এর বাড়ির উঠানে ক্ষেত থেকে নিয়ে আসা ভুট্টার স্তপে দুই রাতের ব্যবধানে ৫০ টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করে পরিবার ও এলাকাবাসী।
এবিষয়ে আজিজুল মোল্লা ( আইজল দোকানদার) এর ছেলে মো. ইশরাফিল মোল্লা মুঠোফোনে জানান, গত শনিবার ক্ষেত থেকে ভুট্টা ছিড়ে বাড়ির উঠানে স্তুপ করে রাখা হয়। আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে ভুট্টা উঠাতে গেলে সাপের বাচ্চা গুলো বের হয়ে আসে। তবে ধারণা করা হচ্ছে আরও বড় দুটি সাপ আছে যা বাড়ির আশেপাশে থাকতে পারে।


















