যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ২৩৪ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩বিজিবির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
যামিনীপাড়া ব্যাটালিয়নের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়নের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে পুরো ব্যাটালিয়ন সদরে ছিলো সাজ সাজ রব।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মো: আলমগীর কবির, পিএসসি এর হাতে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান, বিজিবিএম, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার। কর্নেল এস এম আবুল এহসান, পিবিজিএম, পিএসসি, উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, গুইমার, কর্নেল আব্দুল্লাহ মোঃ আরিফ, এএফডব্লিউসি, পিএসসি, ডেট কমান্ডার, ডিজিএফআই, খাগড়াছড়ি, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম পিএসসি, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী সহ সাংবাদিক, শিক্ষক, সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।


















