ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২৯২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ইফতার মাহফিল ও তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকাল ৩ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আয়োজিত এ
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ।

অনুষ্ঠানে উপজেলার ২৯০ জন ইমাম এবং ৪০ জন ইসলামি ফাউন্ডেশনের গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের জন্য ইফতার ও আর্থিক সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম কুমার ঘোষ, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি প্রমূখ।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মুফতি আজম আহম্মাদ।

গোয়ালন্দে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৬:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪