গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ৩’শ পরিবার পেল ইফতার সামগ্রী
- আপডেট সময় : ০৬:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২১৬ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন’র সার্বিক সহযোগিতায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া, উজানচর ও পৌরসভার অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে ৩’শ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১২ মার্চ (মঙ্গলবার) দিনব্যাপী হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদল গোয়ালন্দ উপজেলার তেনাপচা কাজী মনাক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতদিয়া কেকেএস প্রবীণ কেন্দ্র, দৌলতদিয়া মডেল হাই স্কুল, মেসার্স কফিল ফিলিং স্টেশন, ৮ নং তোরাপ শেখের পাড়া, উজানচর সামচু মন্ডলের বাজার, জমিদার ব্রিজ, পৌর ৯ নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়া, গোয়ালন্দ বাজার গরুর হাট, গোয়ালন্দ ব্রাক অফিস, এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাউল, ১ কেজি করে ছোলা, চিড়া, খেজুর, আখের গুড়, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে মুড়ি ও আলুসহ মোট ১৯ কেজির প্যাকেজ তুলে দেয়া হয়।
এসময় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপকারভোগী জনগোষ্ঠীর ভোগান্তি কমাতে তাদের দৌড় গোড়ায় পৌঁছে দিতে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের মো. সেলিম শেখ, মো. সুলতান মোল্লা, মো. আলাউদ্দিন, আমজাদ হোসেন , জিয়াউর রহমান, লিয়াকত হোসাইন, মো. মামুন, আয়নাল আহসান, মুরাদ হোসেন, আলামিনসহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসম্পর্কে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন মুঠোফোনে জানান, গোয়ালন্দ উপজেলায় এমনো মানুষ আছে যারা দুবেলা ঠিকমতো খেতে পাইনা। রোজার দিনে তারা অন্তত ঠিকমতো ইফতার ও সেহেরিতে খেতে পারে এজন্যই কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার এ কার্যক্রম পর্যায়ক্রমে চলতে থাকবে।


















