রাজবাড়ীতে অবৈধ সোয়া চার টন পলিথিন জব্দ, দুইজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১২ বার পঠিত

রাজবাড়ীতে পরিবিনের সময় অবৈধ সোয়া চারটন পলিথিন ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।একই সাথে দুইজন আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
বুধবার দুপুরে সদর থানায় প্রেস ব্রিফিং করে সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান এ তথ্য জানান।
গত কাল মঙ্গলবার বিকালে জেলা শহরের বড়পুল মোড়ে টিএসআই নুরুজ্জামান সঙ্গী পুলিশ ফোর্স চেকপোস্ট বসিয়ে রাজবাড়ী খুলনা মহাসড়কে সন্দেহ জনক ভাবে একটি পন্যবাহী ট্রাকে অভিযান চালান।
এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথার সাথে কোন তথ্যের মিল না পেয়ে ট্রাক সহ দুইজনকে আটক করা হয়।
এ সময় ৫৮ বস্তা যার ওজনে সোয়া চারটন পলিইথিলিন আটক সহ একটি ট্রাক ও ট্রাক ড্রাইভার, হেলপার সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা বরিশালের বাকেরগঞ্জের বেলাল হোসেন (২৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জের মো. খায়রুল ইসলামকে মামলা দায়েরের পর কোর্টে পাঠানো হয়।
পরে ট্রাকের ভেতর থেকে ৫৮ বস্তায় সোয়া চারটন অবৈধ পলিইথিলিন পাওয়া যায়। এসময় ট্রাক সহ ড্রাইভার ও হেলপারকক গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রদান জানান, ২০০২ সালের বলবৎকৃত আইনে পরিবেশের ক্ষতিকারক পলিইথিলিন পরিবহন, বিপনন নিষিদ্ধ ঘোষনা করা হয়।
এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আরো জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পলিইথিলিন গুলো কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল বলে জানায় । কিন্তু এগুলো কোথা থেকে আনা হয়েছে,মালিক কে এবং কোথায় নেওয়া হচ্ছে এর সঠিক তথ্যের কোন মিল না পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা তিনি।
এ বিষয়ে সদর থানায় মামলা করা হয়েছে। আসামীদের কোর্টে পাঠানো হয়েছে।


















