ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে “একজ জাগরণে” সংগঠনের ১২-তম আবৃত্তি উৎসব পালন

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৪ বার পঠিত

‘উচ্চারিত পঙতিমালায় উজ্জ্বীবিত হোক মানবতা’ স্লোগানকে সামনে রেখে বাংলা ভাষার সঠিক চর্চার প্রয়াসে প্রতিবছরের ন‍্যায় এবারও রাজবাড়ীর গোয়ালন্দের সামাজিক সংগঠন একজ জাগরণে আয়োজন করে ‘একজ আবৃত্তি উৎসব’ ২০২৪।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে অনুষ্ঠিত আবৃত্তি উৎসব ছিল একজের ১২তম আয়োজন।

ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অঙ্গন ও অন‍্যান‍্য আবৃত্তি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সব ভাষা শহীদ এবং স্থানীয় প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একজের সদস্য সুরজিত চক্রবর্তী, দীপা ও অর্থী পালের ও হৃদ এর সঞ্চালনায় শুরু হয় আবৃত্তি উৎসব।

উৎসবে আবৃত্তি পরিবেশনায় ছিলেন দেশ বরেন্য আবৃত্তি শিল্পী ও শিক্ষক মাহিদুল ইসলাম, আবৃত্তি শিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল, আলম আরা জুঁই , ইকবাল আহমেদ, ইমরান সাগর, কুমার লাভলু, আঞ্জুমান জুলিয়া, প্রদ্যোত রায়, মেহেদী হাসান, এইচ এম ফাহিম, মো: মুজাহিদুল ইসলাম, মো: শহিদুল ইসলাম এবং মারুফ।

এছাড়াও যে সকল আবৃত্তি সংগঠন দলীয় ভাবে আবৃত্তি পরিবেশন করেছেন তারা হলো কুষ্টিয়া আবৃত্তি পরিষদ, ধৈবত আবৃত্তি ভূমি মাদারীপুর, উদ্ভাস আবৃত্তি সংগঠন মাদারীপুর, অনুনাদ গোপালগঞ্জ, ওঙ্কার আবৃত্তি কেন্দ্র সিরাজগঞ্জ, সঙ থিয়েটার ফরিদপুর, এবং একজ আবৃত্তি পরিবার গোয়ালন্দ, রাজবাড়ী।

এসময় অতিথির আসন অলংকৃত করতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া সহ স্থাণীয় গণমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের আহ্বায়ক সুজন সরোয়ার জানান, এবারের আয়োজনে মোট সাতটি জেলার ১২টি সংগঠন অংশ নেয়। ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি শুদ্ধ উচ্চারণে স্মরণোৎসব আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন একজের যাত্রা শুরু। এরপর থেকে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আবৃত্তি উৎসবের আয়োজন করে থাকে।

গোয়ালন্দে “একজ জাগরণে” সংগঠনের ১২-তম আবৃত্তি উৎসব পালন

আপডেট সময় : ১০:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪