গোয়ালন্দে এসএসসি পরীক্ষার সফল বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৪১৭ বার পঠিত

আগামি ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার হতে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।
সভাপতিত্ব করেন গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিক্ষার কেন্দ্র সচিব মো. আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মাদ্রাসার কেন্দ্র সচিব মোঃ মোজাফফর হোসেন, সহকারি শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, শামীম শেখ, আব্দুর রশিদ, জুয়েল রানা প্রমূখ।
সভায় পরিক্ষার কেন্দ্র কমিটি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্হিত ছিলেন।


















