সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মাংসের লোভে গরু চুরি
সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৭:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ২০৪ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হামিদ মেম্বার পাড়া এলাকায় শুধু মাংসের লোভে গরু চুরি করে মাংস কেটে নিয়ে গেছে। আস্ত গরুর মাংস নিতে না পারলেও দুটো রানসহ বেশ কিছু মাংস নিয়ে গিয়ে ফেলে রেখে গেছে বাকী মাংস সহ ছুলে রাখা গরু।
রবিবার (২৬ মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায় বাড়ির পাশের মাঠে পরে আছে গরুটি। গরুটির বাম পাশের দুই টি রানের টুকরা নিয়ে গেছে ও বাকি মাংস ও জবাই কৃত ছুড়ি রেখে পালিয়ে গেছে।
এ ঘটনা ঘটেছে মো. সামছু ড্রাইভার এর বাড়িতে। তার বাড়ি থেকে গরুটি নিয়ে গিয়ে পাশের এলাকায় ওমেদ আলী সরদারের পাড়ায় একটি বাগানের মধ্যে গরুটি জবাই করেছে দুর্বৃত্তরা। তারপর রাতের আধারে মাংস নিয়ে চলে গেছে।
একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল এই এলাকায়। কয়েক মাস আগে ও একই কায়দায় পাশের এলাকার দুই টি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
চুড়ি হওয়া পরিবারের পক্ষ থেকে জানান, এক সাপ্তাহ আগে কুরবানির উদ্দেশ্যে ৬১ হাজার টাকার মুল্যে গরু টি কেনা হয়। প্রতিদিনের ন্যায় কাল রাতে গোয়ালঘরে রাখা হয়। সকাল বেলা লোকমুখে খবর শুনে তারা। তারপর নিজেদের গোয়াল ঘরে গিয়ে দেখে তাদের গরু গোয়ালে নেই । ঘটনাস্থলে গিয়ে তারা জবাই কৃত গরুর অবশিষ্ট অংশ ও পরে থাকা গরুর মাথা দেখে তারা নিশ্চিত হয় গরুটি তাদের ।
স্থানীয়রা জানান, এর আগে পাশের গ্রাম মো. রমজান আলীার গোয়াল থেকে নিয়ে একইভাবে জবাই করে মাংস নিয়ে যায়। কিছু দিন পর পর একাধিকবার এমন ঘটনা ঘটছে। এতে গরু-ছাগল পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে
এ বিষয়ে ভুক্তভোগীরা গোয়ালন্দ ঘাট থানা একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

























