ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

রাজবাড়ীর গোয়ালন্দে মাইনদ্দিন মন্ডল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ১৮৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মাইনদ্দিন মন্ডল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথম উপজেলা ভিত্তিক খেলোয়াড়দের মধ্যে নিলামের মাধ‍্যমে ৮ দল তাদের পছন্দের খেলোয়াড় নিয়ে দল গঠন করেছেন। টুর্নামেন্টটি দুদিন ব‍্যাপী অনুষ্ঠিত হবে।

উদ্বোধনের প্রথমদিন ৮ দলের মধ্যে নকআউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল বিজয়ী ৪ দলে মধ্যে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদের উপদেষ্টা ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি নাসির উদ্দিন রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল হাসান জিয়া, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম হালিম প্রমুখসহ খেলোয়াড় ও দর্শকবৃন্দ।

উদ্বোধনী খেলায় সামসু মন্ডলের বাজার ৫ রানে ইয়াং টাইগারসকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। উদ্বোধনী খেলায় বিজয়ী দলের সুলতান মাহমুদ সবুজ ব‍্যক্তিগত ২৪ বলে ৩৬ রান করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন। ম‍্যাচের ধারা বিবরণীতে ছিলেন প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক শফিক মন্ডল।

মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জোবায়ের হোসেন বাকী জানান, টুর্নামেন্টের আয়োজনের বড় চমক হচ্ছে গোয়ালন্দে এই প্রথম ৮ টি দল নিলামের মাধ্যমে তাদের পছন্দের খেলোয়াড় দলে নেন। এই টুর্নামেন্টটি আমার নানার নামে এবছর শুরু করলাম। আশাকরি এ টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবছরই আয়োজন করবো।

রাজবাড়ীর গোয়ালন্দে মাইনদ্দিন মন্ডল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪