ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খোকসায় মুখ ফিরিয়ে নিচ্ছে আখ চাষিরা

মিতা মন্ডল-বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৩০২ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে আখ চাষ প্রায় বিলুপ্তির পথে। দুই দশকের ব্যবধানে এক সময়ের এই অর্থকরি ফসলটি উৎপাদন কমেছে প্রায় ৮০ শতাংশ। কৃষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে আখে ছত্রাক, ডোগা পঁচা ও লালচে রোগসহ নানা প্রকার সংক্রামক দেখা দিচ্ছে। যে কারণে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন আখ চাষ থেকে।

উপজেলা কৃষি বিভাগ বলছে, উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত জমিতে আখ চাষ হয়েছে। এবারে আখ চাষের লক্ষ্যমাত্রা ছিলো ২৬৫ হেক্টর কিন্তু আবাদ হয়েছে ২৭৫ হেক্টর জমিতে।

একটা সময় ছিলো খোকসায় যখন যেদিকে তাকানো হতো সেদিকেই দেখা যেত আখের জমি। কিন্তু সময়ের পরিক্রমায় ধীরে ধীরে কমতে থাকে আখ চাষ। বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। তারপরও পুরোনো ঐতিহ্যকে ধরে রেখেছেন এলাকার কয়েকজন প্রবীণ। আখ চাষকে বাঁচিয়ে রাখতে এখনো চেষ্টা করে যাচ্ছেন তারা।

সরেজমিনে গিয়ে কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের শতাধিক পরিবার আখচাষের সঙ্গে জড়িত ছিলেন। এখন হাতে গোনা ৫ থেকে ৭টি পরিবার তাদের পূর্ব-পুরুষদের ঐতিহ্যকে ধরে রাখতে আখ চাষ করছেন।

আখচাষ-সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনের খরচ বৃদ্ধিসহ আখ চাষে অধিক পোকার আক্রমণ ও বছরে এক ফসলী। মাড়াই কলের অভাব ও অন্য ফসলের চাইতে অলাভজনক হওয়ায় কৃষকরা আখ চাষে আগ্রহ হারাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, আখ চাষের হারানো ঐতিহ্যেকে ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।

তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এলাকার অনেকেই আবার আখচাষে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা আখচাষ-সংশ্লিষ্টদের।

খোকসায় মুখ ফিরিয়ে নিচ্ছে আখ চাষিরা

আপডেট সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪