ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১৪০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতামূলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি ) সকাল ১১ টায় গোয়ালন্দ বাজার প্রধান সড়ক, গোয়ালন্দ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়ালন্দ ও পৌর শাখার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে রাজবাড়ী জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নির্মল কুমার চক্রবর্তী, পূজা উদযাপন কমিটি গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি সুশীল রায়, সাধারণ সম্পাদক দিজেন কুমার সাহা, পৌর কমিটির সভাপতি রমেশ কুমার, সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা সরকারের প্রতি নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতা রোধে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

আপডেট সময় : ০৩:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪