গোয়ালন্দে সান সাইন ক্রিকেট ফেস্টে, সান সাইন রয়েলস দল চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ০৭:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৮৮১ বার পঠিত

গোয়ালন্দ ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান সানসাইন কলেজিয়েট স্কুলের আয়োজনে সান সাইন ক্রিকেট ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে অনুষ্ঠিত খেলা শেষে বিকেল সাড়ে ৪ টায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ক্রিকেট ফেস্টের উদ্বোধন করা হয়।
ফাইনাল খেলায় পুরুষ গ্রুপে সান সাইন রাইডার্স দল(সংকর স্যার)কে পরাজিত করে সান সাইন রয়েলস দল(রবিন স্যার) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং মহিলা গ্রুপে সান সাইন টাইগ্রিস দল(লিপি ম্যাডাম)দল সান সাইন ওয়ারিওয়ার্স(ইতি ম্যাডাম) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান রিফাত এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার পান নুরতাজ আলম রবিন। মহিলা দলের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন লাবনী আক্তার।
এসময় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সদস্য মো. সাইদ মোল্লা, সান সাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন, সহকারি শিক্ষক মো. জাহিদুল ইসলাম, মো. রাকিব প্রমুখসহ অত্র স্কুলের অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
ফাইনাল খেলার প্রধান অতিথি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, গোয়ালন্দ সান সাইন কলেজিয়েট স্কুলটি অন্যান্য স্কুলের চেয়ে একটু ব্যতীক্রম। স্কুলটি প্রতি বছর লিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলার আয়োজন করে থাকে। তাদের এমন আয়োজনের সাধুবাদ জানাই। এরকম ভালো কাজের পাশে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড অতীতেউ ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে-ইনশাআল্লাহ্।
ক্রিকেট ফেস্টের সার্বিক সহযোগিতায় ছিলেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড।


















