বালিয়াকান্দিতে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপন
- আপডেট সময় : ০৬:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ২৪২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নতুন বছর (১ জানুয়ারি) ২০২৪ সালের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপিত হয়েছে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার ১লা জানুয়ারি সকালে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠান পালিত হয়।
বই উৎসব অনুষ্ঠানের প্রধান অতিখির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মবর্তা পারমিস সুলতানা, শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক।
এসময় সহকারি শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুতুব উদ্দিন সিদ্দিকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


















