ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

আমি উন্নয়ন ও মূল্যায়ণ করব আপনারা আমাকে ভোট দিবেন – নিক্সন চৌধুরী

মিজানুর রহমান -সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ১৬৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি উন্নয়ন ও মূল্যায়ণ করব আপনারা আমাকে ভোট দিবেন ।
বিগত ১০ বছরে আমাকে ছাড়া আপনাদের সেবায় আর কাউকে পান নাই। আমি করোনা মহামারীর কঠিন সময়ে এই তিন থানার জনগণের পাশে ছিলাম। ভ্যাক্সিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আমি আপনাদের দ্বারেদ্বারে ঘুরেছি। সহযোগীতা করেছি। তিনি আরও বলেন, গত ১০ বছরে নির্বাচনী এলাকার রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছি। আবার নির্বাচিত হলে এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না।

তিনি তার নির্বাচনী প্রতিপক্ষ কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি এলাকায় আসেন না। এলাকার মানুষ আপনাকে চেনেনা। জনগণ আমাকে পাশে পেয়েছে, তারা আমাকেই ভোট দেবে।

তিনি বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১০টায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বশৌলডুবী ঐতিহ্যবাহী আলতাফ ফকিরের বাড়িতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুজ্জামান ফকির এর সার্বিক ব্যবস্থাপনায় এবং মোকাদ্দেছ ফকির এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকির, জেলা পরিষদের সংরক্ষিত আসনে মহিলা সদস্য কোহিনুর বেগম, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আমি উন্নয়ন ও মূল্যায়ণ করব আপনারা আমাকে ভোট দিবেন – নিক্সন চৌধুরী

আপডেট সময় : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩