ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

এমপি মোয়াজ্জেম হোসেন রতনের গর্ভ ধারণী মায়ের মৃত্যু

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ৩২৫ বার পঠিত

সুনামগঞ্জ -১ আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের মা রাবেয়া খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

জানা যায়, রবিবার (৩ডিসেম্বর) রাত সোয়া ১২ টার দিকে ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ আজ সোমবার (৪ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় সময় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে এমপির নিজ বাড়িতে হাওর বাংলার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন,স্থানীয় সাংবাদিকদের প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এমপি মোয়াজ্জেম হোসেন রতনের মাতৃবিয়োগে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমপি মোয়াজ্জেম হোসেন রতনের গর্ভ ধারণী মায়ের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩