গোয়ালন্দ মোড় ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ‘গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব’
- আপডেট সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৪৬৭ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমী কতৃক আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর নক আউট ১ম পর্বের ৮ম খেলায় জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব।
রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় রাজবাড়ী গোয়ালন্দ মোড় মিল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নবগঠিত সংগঠন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব টাইব্রেকারে ৪-২ গোলে কানাইপুর ফুটবল একাদশকে পরাজিত করে ৮ম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব জয়লাভ করে। খেলায় সেরা নৈপুণ্যে প্রদর্শন করে ম্যাচ সেরা নির্বাচিত হন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের গোল রক্ষক সোহাগ।
এসময় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের উৎসাহ যোগাতে ও খেলায় অংশ নিতে মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমী’র চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি তিতাস খান, ক্রীড়া সম্পাদক মো. জাহিদ হাসান, সহ-ক্রীড়া সম্পাদক মো. নিজাম মোল্লা, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন, ক্রীড়া সম্পাদক মো. রেজাউল মুন্সী, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, মো. নজরুল ইসলাম সদস্য মো. মুক্তার হোসেন, মো. রমজান প্রামানিক প্রমুখ।
টুর্নামেন্ট সম্পর্কে আয়োজক কমিটির সদস্য ইব্রাহিম খান উজ্জ্বল বলেন, এ টুর্নামেন্টটি ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হলো। কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়েছে। ৪ নভেম্বর সোমবার থেকে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে আকর্ষণীয় পুরস্কার হিসাবে রয়েছে ফ্রিজ।


















