ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সরিষাবাড়ীতে সুবর্ণখালি নদী থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার 

আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৮:১৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১২৯ বার পঠিত
বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের থেকে তার এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বাধীন মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া খান বাড়ির মৃত আব্দুল জলিল খানের ছেলে। সংসার জীবনে তার দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে অটোরিকশা নিয়ে কাজে বের হন স্বাধীন। রাত ৯টা ১৫ মিনিটে ভাতিজা মো. রাসেলের (২৩) সাথে মুঠোফোনে কথা বলেন। এরপর পরিবারের লোকজন যার যার মতো ঘরে শুয়ে পড়েন। ভোর হওয়ার পর তাকে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে বুধবার (১৫ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পান বয়ড়া ব্রিজের নিচে একজনের লাশের সন্ধান পাওয়া গেছে। পরে পরিবারের লোকজন গিয়ে স্বাধীনের লাশ সনাক্ত করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর  প্রতিদিনের খবর বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন এবং সুরতহালের পর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
ট্যাগস :

সরিষাবাড়ীতে সুবর্ণখালি নদী থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ০৮:১৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩