তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষনের পর সাবেক স্বামী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ২৪৯ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তালাক প্রাপ্ত স্ত্রীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দলবেঁধে ধর্ষনের পর কুপিয়ে জখম করেছেন সাবেক স্বামী রুহুল আমিন।
ঘটনাটি ঘটেছে উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে।এই ঘটনায় মামলার পর সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাদি ওই নারী জানান ২৭ বছর আগে উপজেলা দুবলাবাড়ি গ্রামের নাজির হোসেন মিয়ার ছেলে রুহুল আমিনের সাথে তার বিয়ে হয়। ১০ বছর সংসার করার পর আদালতের মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটে। সংসারে তাদের ২টি কন্যা সন্তান রয়েছে। ১৬ ই নভেম্বর রাতে ওই নারী তার বোনের বাড়ি থেকে ফেরার পথে তার সাবেক স্বামী রুহুল আমিন, অজ্ঞাত তার দূই সহযোগীকে নিয়ে হত্যার হুমকি দিয়ে টেনেহিঁচড়ে মেহগনি বাগানে নিয়ে ধর্ষন করে। পরে চিৎকার পরে ছুরি দিয়ে মাথায় আঘাত করে সাবেক স্বামী পালিয়ে যান , এসময় আহত নারীর চিৎকারে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে, রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। শনিবার দুপুরে ওই নারী বাদী হয়ে সাবেক স্বামী সহ তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। বালিয়াকান্দি থানার এস আই পল্পব কুমার সরকার জানান , মামলার পর শনিবার রাতেই প্রধান আসামি রুহুল আমিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষা সম্পুর্ন করা হয়েছে।




















