অবরোধ ও জ্বালাও- পোড়াও সহিংসতার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৫৮৫ বার পঠিত
বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশক্রমে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা ক্যাম্পাস হতে বিক্ষোভ মিছিল বের করে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্পব ঘোষ , পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো: নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক হুমায়ন কবির পলাশ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল, সাধারণ সম্পাদক মো. জালাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক রিয়ান রনি, দপ্তর সম্পাদক সামিউল আলম, ছোট ভাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন , দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদর শাকিল, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস শেখ, সোহাগ প্রমানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, রাসেল প্রমানিক, সাংগঠনিক সম্পাদক মৃদুল হোসেন, দপ্তর সম্পাদক তীব্র রাহাসহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সমাবেশে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, সন্ত্রাস-সহিংসতা, অগ্নি সংযোগের মাধ্যমে যারা তারুণ্যের অগ্রযাত্রা রোধ করে, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ বিঘ্নিত করতে চাই। দেশের চলমান উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে চাই, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছে। তিনি আরোও বলেন, অবরোধ নামের এই প্রহসন যদি চলতে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাংলার ছাত্রসমাজ তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিবে ।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দেওয়ান বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, এই দেশে আগুন সন্ত্রাস, বোমাবাজি, ককটেল বাজি, অবৈধ অবরোধ, হরতাল, খালেদা জিয়ার শাসন আর চলবে না। আমরা রাজপথে আছি, রাজ পথেই থাকবো। পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে তবেই ঘরে ফিরবো।


















