সংবাদ শিরোনাম ::
জামালপুরে ব্যর্থ বিএনপির ডাকা হরতাল
মো: আলা আমিন, জামালপুর :
- আপডেট সময় : ১১:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৩৫২ বার পঠিত

জামালপুরে বিএনপির ডাকা হরতালের নেই কোন প্রভাব। স্বাভাবিক রয়েছে যানচলাচল, তবে বন্ধ রয়েছে আন্তঃ জেলা বাস চলাচল।
আজ সকাল থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে জামালপুর শহরসহ সব উপজেলার মানুষ। হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং লক্ষ্য করা যায়নি।

এ ছাড়া বিএনপির কোনো নেতাকর্মীকেও মাঠে দেখা যায়নি। তবে সরকার দলীয় নেতাকর্মীদের যার যার এলাকায় রাস্তায় অবস্থান করতে দেখা গেছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণস্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত বিএনপির ৬৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।




















