ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে পুকুরের পানি সেচ করণে কৃষকের ফসল প্লাবিত

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১৪৮ বার পঠিত
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ(রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের পানি সেচ করণে তিন বিঘা কৃষি জমির ফসল প্লাবিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয় ক্ষতিপূরণ দাবি করে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্হ কৃষক আব্দুর রাজ্জাক শেখ ও মেহের আলী জানান, তারা অনেক ধারদেনা করে সম্প্রতি ২ বিঘা জমিতে হালি পিয়াজ,আধা বিঘা জমিতে গম ও আধা বিঘা জমিতে কালো জিরার আবাদ করেন।
গত শনিবার (২৮ জানুয়ারি) রাতের আঁধারে স্হানীয় মজিদ শেখ তার পুকুরে স্যালোমেশিন বসিয়ে তার পাশ্ববর্তী ইরি ধান ক্ষেতে পানি সেচ দেন। সেঁচের পানিতে পাশের রাজ্জাক শেখ ও মেহের আলীর ফসলি জমির সদ্য গজানো ফসল পুরোপুরি তলিয়ে যায়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
তারা আরও বলেন, ফসল তলিয়ে যাওয়া নিয়ে তারা কথা বলতে গেলে মজিদ শেখ ও তার লোকজন আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেয়।
এমতাবস্থায় তারা মজিদ শেখসহ চারজনকে অভিযুক্ত করে গত রবিবার (২৯ জানুয়ারি) গোয়ালন্দ ঘাট থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ব্যাপারে মজিদ শেখ মুঠোফোনে বলেন, আমি তাদেরকে কোন হুমকি-ধামকি বা ভয়ভীতি দেখাইনি। তবে তাদের ক্ষতি হয়েছে এটা সত্য । থানা ও কৃষি অফিস থেকে তদন্তে এসেছিল। এ বিষয়ে যে রায় হয় আমি তা মেনে নেব। তবে তারা থানা বা এসিল্যান্ড অফিস পর্যন্ত না গেলেও পারত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে নিয়ে বুধবার (১ ফেব্রুয়ারী) শুনানি ডেকেছি। এ ঘটনায় সঠিক বিচার করা হবে।
ট্যাগস :

গোয়ালন্দে পুকুরের পানি সেচ করণে কৃষকের ফসল প্লাবিত

আপডেট সময় : ১০:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩