ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে আলফাডাঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা :
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ৬১৮ বার পঠিত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে
ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় উলামা- মাসায়েখ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ এর উদ্যোগে বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকাল ৯ টা থেকে আলফাডাঙ্গা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সকাল ১০টার আগেই ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং ফিলিস্তিনের উপর দখলদার ইসরাঈলী সন্ত্রাসী বাহিনীর বর্বোরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং মুসলমানদের
প্রথম ক্বেবলা ” মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস” রক্ষার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়।

মিছিলে অনেককে ফিলিস্তিনির পতাকা হাতে দেখা গেছে। সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাও আহসানুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু, গোপালপুর মাদ্রাসার মুহতামিম আমিরুল ইসলাম,আমানুল্লাহ, আবু বক্কর, মাও শরাফুদ্দীন,মুফতি মুজাহিদ, যুবলীগের আহবায়ক, কামরুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামান কদরসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মাও তামিম আহমেদ।

ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে আলফাডাঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩