ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে বিদ‍্যুৎ স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৬১৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ায় বিদ‍্যুৎ স্পৃষ্টে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত ব‍্যক্তি দুজন হলেন স্থানীয় নুরু মোল্লা(৭৫) ও তার ভাতিজা ডাঃ আনোয়ার হোসেনের ছেলে শামীম মোল্লা(৩২)।

সরেজমিন জানা যায়, বুধবার দুপুর ১ টার দিকে নুরু মোল্লা ক্ষেত থেকে পাঠকাঠি আনতে বাড়ির পাশে যান। সেখানে বিদ‍‍্যুতের তার পানিতে ছিড়ে পরে থেকে বিদ্যুতায়িত হয়ে ছিল। নুরু মোল্লা পানিতে পা রাখা মাত্রই সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

এদিকে চাচাকে পানিতে পরে থাকতে দেখে তাকে তুলতে গিয়ে মৃত‍্যু হয় ভাতিজা শামীম মোল্লার (৩২)।
স্থানীয়রা জানান, গত ৮/১০ দিন ধরে বিদ‍্যুতের তার ছিড়ে এভাবে পানিতে পড়ে ছিল।

স্হানীয় পল্লী বিদ‍্যুৎ কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ইকরামুল হাসান বলেন, ছেড়া তার দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই ফায়ার করে বিদ‍্যুতের তার বিচ্ছিন্ন হয়ে পানিতে পড়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নেমে হতভাগ্য দুইব্যাক্তি মারা যান।

রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ইফতেখারুজ্জামান বলেন, আমরা যতদূর তদন্ত সাপেক্ষে দেখতে পেলাম বিদ‍্যুতের তারে বেশ কয়েকটা স্থানে ফায়ার করার চিহ্ন রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি বেশ কয়েকদিন ধরেই এই লাইনের তার ছিড়ে পড়ে ছিল। সচেতনতার অভাবে আজ দুটি প্রাণ ঝড়ে গেল।

পরিবারের পক্ষ হতে এবং চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন‍্য পরিবারের কাছে বুঝে দেয়া হয়।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক । এমন ঘটনায় আমি খুবই মর্মাহত। স্থানীয় সবাই একটু সচেতন থাকলে আজ এ দূর্ঘটনা নাও ঘটতে পারতো। সবার উচিৎ এমন ঘটনা যদি কখনো ঘটে অন্তত ইউনিয়ন পরিষদকে জানালে আমরা সাথে সাথে ব‍্যবস্থা নিতে পারতাম।

গোয়ালন্দে বিদ‍্যুৎ স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩