সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে হেরোইন ও গাজাসহ গ্রেপ্তার ৩
মো: সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১১১ বার পঠিত

রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও গাজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আটককৃত (১) সজিব মন্ডল পিতা আব্দুর রহমান (২) মোঃ রাসেল মোল্লা পিতা মৃত রজব আলী মোল্লা, (৩) ইমরান শেখ পিতা মোঃ বেলায়েত আলী শেখ এরা সবাই গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে ডেইলি অবজারভার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স সোমবার রাতে অভিযান পরিচালনা করে উপজেলার উজানচর ইউনিয়নে তাদের বসত বাড়ি থেকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১১.৮ গ্রাম হেরোইন, ৫৫০ গ্রাম গাজা ও ৬৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যে পৃথক পৃথক মামলা দিয়ে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।


















