ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে এমএমএস’র আয়োজনে ৪ শতাধিক কন্যা শিশু নিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৩০ বার পঠিত

“বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার “- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন এলাকায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের উন্নয়নে কাজ করা বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) তাদের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

বেলা দেড়টার দিকে এমএমএস কার্যালয় হতে বের হয়ে শোভাযাত্রাটি রেলস্টেশন সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় এমএমএস-এ শেষ হয়। এতে ৪ শতাধিক কন্যা শিশু অংশ নেয়। তারা র‍্যালীতে তাদের অধিকার সম্বলিত নানা ধরনের প্লা কার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করে। পরে সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। তিনি কন্যা শিশুদের শুভেচ্ছা জানান এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার কথা বলেন। 

মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নার্গিস পারভিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান চম্পা আক্তার, সদস্য আয়শা নেওয়াজ, নুরজাহান বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।

সভায় শিশুদের অধিকার ও তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন শিশু সংগঠনের নেতা অনন্যা আফরিন, বর্ষা আক্তার, নিছা আক্তার, সামিয়া আক্তার, মিথিলা মিতু ও শ্রাবনী আক্তার স্বর্ণা।

মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, সংগঠনের আলো প্রোগ্রামের আওতায় তারা যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার ৪২০ জন কন্যা শিশুকে নিয়ে নিয়মিত কম্পিউটার প্রশিক্ষণ, জীবন দক্ষতা, মানবাধিকার, জেন্ডার ভায়োলেন্স, নেতৃত্ত্ব প্রদান, কাউন্সেলিং, শিক্ষা সহায়তা, সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ,খেলাধুলা সহ নানা ধরনের কর্মকান্ড পরিচালনা করে থাকেন। 

এ ছাড়া সচেতনতা সৃষ্টির জন্য তাদেরকে নিয়ে নানাবিধ দিবস উদযাপন করে থাকেন। এর মাধ্যমে এ এলাকার কন্যা শিশুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

গোয়ালন্দে এমএমএস’র আয়োজনে ৪ শতাধিক কন্যা শিশু নিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩