ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ২০০ বার পঠিত

কামাল হোসেন, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম তালুকদারসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংগঠকবৃন্দ প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নার্গিস পারভীন বলেন, এ কর্মসূচির দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি পাঠ দক্ষতার ব্যপারেও গুরুত্ব বাড়বে বলে মনে করেন। উপস্থিত শিক্ষক ও সংগঠকদের কর্মসূচির ব্যপারে উদ্বুদ্ধ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং কর্মসূচি পরিচালনা করার ব্যাপারে সর্বাত্বক সহযোগিতা করতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠকদের আহবান করেন এবং অত্র উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে কর্মশালার সভাপতি মো. জাকির হোসেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বিভিন্ন বিষয়ের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন এবং এ কর্মশালায় গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশ^সাহিত্য কেন্দ্রের সকল কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন তিনি।

ট্যাগস :

গোয়ালন্দে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩