ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে তিনদিন ব‍্যাপী নাট‍্য উৎসবের উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ২৯৮ বার পঠিত

“সুস্থ সংস্কৃতির চর্চাই হোক দুর্নীতি মুক্ত সমাজ গঠনের হাতিয়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৩ দিন ব‍্যাপী নাট‍্য উৎসবের আয়োজন করা হয়েছে।

৪ মার্চ শনিবার রাত ৯ টায় গোয়ালন্দ নাট‍্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্থানীয় গোয়ালন্দ পৌর শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে তিন দিন ব‍্যাপী এ নাট‍্য উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

৩ দিন ব‍্যাপী এ নাট‍্য উৎসবে গোয়ালন্দ নাট‍্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল কাদের শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব কাজী কেরামত আলী।

তিন দিন ব‍্যাপী নাট‍্য উৎসবটি শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ‍্যালয়ের প্রাক্তন শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ বাজার ব‍্যবসায়ী পরিষদ সভাপতি মো. সিদ্দিক মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ।

উদ্বোধনীর প্রথম দিন নাট‍্যকার শ্রী রঞ্জন দেবনাথ রচিত সামাজিক নাটক “চরিত্রহীন” মঞ্চায়িত হয়। নাট‍্য উৎসবটি আগামী ৬ মার্চ সোমবার পর্যন্ত চলবে।

গোয়ালন্দে তিনদিন ব‍্যাপী নাট‍্য উৎসবের উদ্বোধন

আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩