রাজবাড়ীতে অস্ত্র ও গুলি উদ্ধারে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এসআই সোহেল রানা
- আপডেট সময় : ০৭:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৮১ বার পঠিত

রাজবাড়ী জেলার ৫টি থানার মধ্যে আগস্ট মাসে বিদেশী অস্ত্র উদ্ধার করায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমানে রাজবাড়ী সদর থানায় কর্মরত এসআই সোহেল রানা।
রবিবার (১৭ই সেপ্টেম্বর)সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আগস্ট মাসে গোয়ালন্দ ঘাট থানায় কর্মরত এসআই মোঃ সোহেল রানা বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করায় শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।
অফিসার এস আই সোহেল রানার নিকট শ্রেষ্ঠ অফিসার সম্মাননা স্মারক ও পুরষ্কার ও নগদ অর্থ তুলে দেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
এ সময় এডিশনাল এসপি প্রশাসন মোঃ সালাউদ্দিন, এডিশনাল এসপি ক্রাইম রেজাউল করিম,এডিশনাল এসপি সদর সার্কেল মোঃ ইফতেখারুজ্জামানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা বলেন,মাননীয় পুলিশ সুপার রাজবাড়ী মহোদয়ের
সার্বিকদিক-নির্দেশনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা হইতে বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। আমার এই পুরস্কার প্রাপ্তিতে সহযোগিতা করার জন্য রাজবাড়ী জেলার সকল অফিসার ফোর্স সহ থানার সকল পুলিশ সদস্য,রাজবাড়ীবাসী ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


















