ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

শরণখোলায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

মোঃ শাহাদাত হোসাইন-শরণখোলা(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৬:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৪৩৯ বার পঠিত

বাগেরহাটে শরণখোলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার,”এই শ্লোগানকে সামনে রেখে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা-২০২৩ আজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে উপজেলা সদর রায়েন্দা বাজারের শহীদ মিনার চত্বর থেকে একটি রেলি শুরু হয়ে উপজেলা প্রশাসন চত্বর পার্কে শেষ হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উন্নয়ন মেলার ২০টি স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান। জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত। জাইকার কর্মকর্তা রিয়াজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, সাউথখালীর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমূখ। এ মেলায় ২০ টি সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শিত হয়।

শরণখোলায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৬:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩