ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান

বাগেরহাটে স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

বাগেরহাটে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পাঁচগাও বাজার এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস, নুর ইসলাম, আবু সালে, মারিয়া আক্তার, অভিভাবক হৃদয় হাওলাদার, মুন্নি বেগম, দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীদের গতিরোধ করে নানাভাবে উত্যাক্ত করা হয়। এটি বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ভাবে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

এসময় শিক্ষার্থীরা বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আর ক্লাসে ফিরে যাবে না বলে জানায়।

অভিভাবকরা তাদের এই দাবীর সাখে একমত হলে বলেন,তাদের মেয়েরা বিদ্যালয়ে যাওয়া আসার পথে নানা হয়রানীর শিকার হয়। এটি কোন ভাবেই মেনে নেয়া যায় না। উত্যাক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তারা উল্লেখ করেন।
পরে পাঁচগাও বাজারে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বাগেরহাটে স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৪:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩