ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটে স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০১ বার পঠিত

বাগেরহাটে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পাঁচগাও বাজার এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস, নুর ইসলাম, আবু সালে, মারিয়া আক্তার, অভিভাবক হৃদয় হাওলাদার, মুন্নি বেগম, দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীদের গতিরোধ করে নানাভাবে উত্যাক্ত করা হয়। এটি বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ভাবে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

এসময় শিক্ষার্থীরা বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আর ক্লাসে ফিরে যাবে না বলে জানায়।

অভিভাবকরা তাদের এই দাবীর সাখে একমত হলে বলেন,তাদের মেয়েরা বিদ্যালয়ে যাওয়া আসার পথে নানা হয়রানীর শিকার হয়। এটি কোন ভাবেই মেনে নেয়া যায় না। উত্যাক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তারা উল্লেখ করেন।
পরে পাঁচগাও বাজারে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বাগেরহাটে স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৪:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩