বালিয়াকান্দিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮০ বার পঠিত


বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন, বালিয়াকান্দি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান বালিয়াকান্দি উপজেলা রিপোটাস ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাদ সুলতানা, রাজবাড়ী দারিদ্র্য মোচন প্রচেষ্টার (ডিএমপির) সহযোগী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট সেন্টার (এনডিসির) বালিয়াকান্দি উপজেলা ম্যানেজার মোঃ আজমল হোসেন সহ আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর সুপারভাইজার, সহ ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার প্রসার ও মানউন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তারা নারী শিক্ষা ও বিজ্ঞান ভিত্তিক আইসিটি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের যে উদ্যোগ তা তুলে ধরেন।
বাংলাদেশের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের মেধার যে সাক্ষর রেখে চলেছে তা বর্তমান সরকারের বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফল উল্লেখ করে অতিথিবৃন্দ বর্তমান সরকারের নীতি নির্ধারনী মহলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তারা দেশের নিরক্ষর বয়স্ক লোকদের কে সাক্ষর জ্ঞান সম্পন্ন করতে বয়স্ক শিক্ষা প্রবর্তনের মাধ্যমে সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান।


















