আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১২০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।




















