গোয়ালন্দে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ২৭৮ বার পঠিত

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ৪ টায় গোয়ালন্দ পৌর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বিএনপি নেতা কাসেম মন্ডলের উঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গোয়ালন্দ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া সঞ্চালনায় গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি মো. কাসেম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোসারফ আহমেদ মুসা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ সানু, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ, পৌর ছাত্রদলের সভাপতি মো. আজিম ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় গোয়ালন্দ উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


















