গোয়ালন্দে ৩৭ হাজার টাকা মূল্যের নেশাদ্রব্যসহ মাদক কারবারি আটক-২
- আপডেট সময় : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৪২৫ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ ১জন ও ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন, মোট ২ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে এসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সময়ে দৌলতদিয়া শাহীদ মিনারের সামনে পোড়াভিটায় প্রবেশের গলিরমুখ হতে মাদক ব্যবসায়ী মো. রাসেল (৩৫) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে। মাদক কারবারি ফরিদপুর জেলার কোতয়ালি থানার শিবরামপুর গ্রামের মৃত আকতার বিশ্বাসের ছেলে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এছাড়াও দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতি’র গেটের সামনে ইটের রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সুমন শেখ (২১) কে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মো. উজ্জল শেখের ছেলে। যার অনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা। পরে আসামীদ্বয়কে মাদকদ্রব্য আইনের মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


















