গোয়ালন্দে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১৪১ বার পঠিত

‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ উপলক্ষে বৃক্ষ রোপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে কোরআন তেলওয়াত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানসহ পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১মিনিট নীরবতা পালন করা হয়। সভা শুরুর পূর্বে বিদ্যালয়ের আঙ্গিনায় ফলদ গাছের চারা রোপণ করেন উপস্থিত নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় ছোট ভাকলা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে নলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. মাজেদ শেখের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বক্কার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক লীগের সদস্য সাবেক উপজেলা কৃষক লীগের আহবায়ক ও নলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আব্দুল মমিন শেখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মো. আবুল হোসেন প্রামানিক,আমজাদ হোসেন প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন মোল্লা, ছোট ভাকলা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু কালাম সরদার, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুর ইসলাম, ডা. জাহাঙ্গীর হোসেনসহ ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।


















