গোয়ালন্দে মিথ্যা ও হয়রানীমুলক মামলার প্রতিবাদে যৌনকর্মীদের অংশগ্রহণে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ২১১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, প্রতারক, নারী লোভী ইমরান হোসাইনের নির্যাতন ও হয়রানীমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দৌলতদিয়া রেলস্টেশন যৌনপল্লীর সামনে অসহায় নির্যাতিত যৌনকর্মীরা এ মানববন্ধন পালন করেন।

এসময় মানববন্ধনেে বক্তব্য রাখেন নির্যাতিত যৌনকর্মী খৃশী আক্তার, শেফালী বাড়ীওয়ালী, এবং পিংকী আক্তার প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকৃত যৌনকর্মীরা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, কুখ্যাত অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, প্রতারক ও নারীলোভী ইমরান হোসাইনের নির্যাতনে আমরা দিশেহারা হয়ে পড়েছি। এসময় তারা আরও বলেন, ইমরান হোসাইন শেফালী বেগমের বসতবাড়ী জাল দলিল তৈরী করে তার বাড়ী দখলের চেষ্টা করে। এ ব্যাপারে ইমরান হোসেনের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে সিআর মামলা নং ১২২/২৩ তাং ১৮/৬/২০২৩ ইং দায়ের করা হয়। অপরদিকে সেলিনাকে ভয়ভীতি ও জীবননাশের হুমকীর অভিযোগে গত ৬/৭/২০২৩ তারিখে গোয়ালন্দ থানায় সাধারণ ডায়েরী করা হয়। খুশী আক্তার আরও জানায় ইমরানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। মানববন্ধনে যৌনপল্লীর ৫ শতাধীক যৌনকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে অপরাধ চক্রের হোতা ইমরান হোসাইনকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায়।


















