ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

মাটিরাঙ্গাতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৬:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২৩৮ বার পঠিত

নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে ধর্ষণের শাস্তি মৃত্যু দণ্ড এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়িতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকসহ যেকোনো ফৌজদারি অপরাধ প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট ) বিকেলের দিকে মাটিরাঙ্গা থানার আয়োজনে বেলছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বিট পুলিশিং সভায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার (এসআই) আব্দুর করিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ প্রমুখ।

এসময় মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, সহকারী বিট অফিসার সহকারি উপ- পরিদর্শক (এএসআই) মো.নাজমুল কবির, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইমাম, হেডম্যান, কার্বারী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। তিনি আরও বলেন, পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।

এর আগে মাটিরাঙ্গা থানা পরিদর্শন ও থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

মাটিরাঙ্গাতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩