সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর গোয়ালন্দে ভূমি হীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন
ইমরান হোসেন মমিন, রাজবাড়ী :
- আপডেট সময় : ০২:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১২৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ভূমি হীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘর গুলো উদ্বোধন করেন। এসময় দেশের বিভিন্ন জেলায় ২২ হাজার ১০১ টি ঘর উদ্বোদন করেন তিনি।
গোয়ালন্দ উপজেলায় আজ ১৩ টি ঘর হস্তান্তর করা হয়। এ উপজেলায় সর্বোমোট ৭০৭ টি ঘর হস্তান্তর করা হয়।আজ গোয়ালন্দ উপজেলাকে গৃহ হীন ও ভূমি হীন ঘোষনা করা হয়।
বুধবার সকালে গোয়ালন্দ উপজেলা হল রুমে গৃহ হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী,সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান,গোয়ালন্দ উপজেলা নির্বাহী মো. জাকির হোসেন প্রমূখ।


















