গোয়ালন্দে নানা আয়োজনে শেখ কামালের জন্ম বার্ষিকী পালন
- আপডেট সময় : ১২:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১১১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ূব আলী সরদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিন তারান্নুম হক , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন,
মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর এডিসির দায়িত্ব পালন করেন। প্রধান সেনাপতির পরেই তিনি যুদ্ধের সমস্ত সমর কৌশল জানতেন।
তিনি ছিলেন সৃজনশীল কর্মবীর, গণমানুষের ধরাছোঁয়ার মধ্যে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হিসেবে জীবন কাটানোর প্রতি এক তীব্র আকর্ষণ ছিল তাঁর।


















