ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

মাসুদুর রহমান রুবেল - ঢাকা
  • আপডেট সময় : ১২:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের নিকট হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌণে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার আল-আমিন মাদ্রাসা রোড থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- সিরাজগঞ্জ জেলার সদর থানার ব্রাক্ষনবয়রা এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ আমির হামজা (২৪) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ মানিক হোসেন (২৬)। বর্তমানে তারা আশুলিয়ার বাইপাইল এলাকার আল আমিন মাদ্রাসা গেইট, বি-৪ টাওয়ারে ভাড়া থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযানে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকার আল-আমিন মাদ্রাসা রোডে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নির্দেশনায় এসআই মোহাম্মদ শাহাদাতের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে আমির হামজার নিকট হতে ৫০০ পিস ও মানিক হোসেনের নিকট হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃতদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ১২:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩