ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আবু সাঈদকে পায়ে গুলি করে কুপিয়ে হত্যা করেছে চরমাজারদিয়াড় শীর্ষ মাদক ব্যবসায়ী চক্র!

সোহানুল হক পারভেজ- রাজশাহী :
  • আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ২১৮ বার পঠিত

আরএমপি দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আবু সাঈদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে চরমাজারদিয়াড় হাড়ুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ চরমাজারদিয়াড় মধ্যপাড়া গ্রামের আমির হোসেন চৌকিদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, আরএমপি দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকায় মধ্যপাড়া গ্রামের আমির হোসেন চৌকিদারের ছেলে আবু সাঈদের সাথে দীর্ঘদিন যাবত ওই এলাকার কিছু মাদক ব্যবসায়ীদের সাথে শত্রুতা চলছিলো। মঙ্গলবার রাত ৮ টার দিকে চরমাজারদিয়াড় মধ্যপাড়া গ্রামে সাঈদের বাড়ি থেকে তার বন্ধু মোস্তফাকে মটোরসাইকেলে করে হাড়ুপাড়া গ্রামে তার বন্ধুর বাড়িতে রাখতে যায়।

তার বন্ধুকে বাড়িতে রেখে সাঈদ একা তার মটোরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় সাঈদ চরমাজারদদিয়াড় হাড়ুপাড়া ব্রিজের কাছে রাত ৯ টার দিকে পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা চরমাজারদিয়াড় স্কুল পাড়া গ্রামের রাজ্জাক ঘোষের ছেলে শাহিন, কামাল মোল্লার ছেলে কাবিল ও শামসুলের নেতৃত্বে ধারালো অস্ত্র কান্তাই, হাসুয়া নিয়ে মৃত সোবহানের ছেলে সাজেমুলে ও তার ভাই ইব্রাহিম,মহিউদ্দিনের ছেলে এনামুল, চরখানপুরের শাজাহানের ছেলে জামাল, রমজানের ছেলে রাজীব, সাহেবের ছেলে হোসাইনসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সাঈদের পথ রোধ করে হটাৎ সাঈদের পায়ে গুলি করলে সে বাইক থেকে পড়ে যায়। এসময় তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা।

এসময় হামলাকারিরা সাঈদকে মৃত ভেবে ফেলে রেখে ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানিয়রা সাঈদের পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তার পরিবারের লোকজন ঘটনা স্থলে গিয়ে গুরতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করালে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহত সাঈদের মরদেহ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রামেক হাসপাতালের কর্মরত চিকিৎসক। এ ঘটনায় আরএমপি দামকুড়া থানায় নিহত সাঈদের স্ত্রী মোসাঃ বিথি বেগম (২৯) বাদি হয়ে ১৯-০৭-২০২৩ ইং রাত্রি
৩ ঘটিকার দিকে নিহত সাঈদের হত্যা কারিদের শনাক্তকারী পাঁচ জনের সাক্ষীর সাথে কথা বলে আসামিদের সনাক্ত করে ও নিহত পারিবারিক আলোচনার মাধ্যমে সাইদ হত্যা মামলায় এজাহারে হত্যাকারী ১৩ জন আসামির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী ।

এ সময় দামকুড়া থানায় আর এম পি সহকারী পুলিশ কমিশনার (পিওএম) সুকুমার মোহন্ত উপস্থিতিতে হত্যা মামলার দায়ের করেন এবং তিনি আসামিদের দ্রুত গ্রেফতারে আরএমপি রাত থেকেই বিভিন্ন অভিযান চলছে বলে জানায়।

এ বিষয় দামকুড়া থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার
ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
নিহত সাঈদের স্ত্রী বাদি হয়ে রাতেই মামলা দায়ের করেছে থানায়। আসামীদের দ্রুত গ্রেপ্তারে আমাদের বেশ কয়েকটি পুলিশের টিম অভিযান রাত থেকেই শুরু হয়েছে। আশা করি দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।

ট্যাগস :

আবু সাঈদকে পায়ে গুলি করে কুপিয়ে হত্যা করেছে চরমাজারদিয়াড় শীর্ষ মাদক ব্যবসায়ী চক্র!

আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩