ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

মধুখালীতে বসতভিটা উচ্ছেদের আশঙ্কায় মীর আক্তার কোম্পানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ ইনামুল খন্দকার,মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৯০ বার পঠিত

এক অসহায় বিধবা বৃদ্ধার বসতবাড়ি উচ্ছেদের চেষ্টায় লিপ্ত হয়েছে মীর আক্তার হোসেন কোম্পানি লিমিটেড। এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মসলন্দপুর হিন্দু পাড়া গ্রামের এক অসহায় পরিবারের পক্ষ থেকে।

শনিবার ১১ জুলাই সকালে স্থানীয় মসলন্দপুর হিন্দু পাড়া নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মীর আক্তার হোসেন কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
সংবাদ সম্মেলনে ঐ অসহায় বৃদ্ধা সালেহা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন ৬০/৭০ বছর ধরে আমার স্বামী এই বাড়িতে বসবাস করেছে, আমি ছয় ছেলে ও দুই মেয়েকে নিয়ে এই বসতবাড়িতেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বাস করে আসছি, তিনি বলেন সম্প্রতি সময়ে মীর আক্তার হোসেন কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে বারবার বাড়ি উচ্ছেদের জন্য হুমকি দেয়া হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে রাজমিস্ত্রী ইয়াসিন বিশ্বাস ও চা বিক্রেতা সাদিক বিশ্বাস বলেন আমরা এই বসতবাড়িতেই জন্মগ্রহণ করেছি, আমাদের বাবা নেই, মা অনেক কষ্ট করে আমাদেরকে এই বাড়িতেই বড় করেছে, আমরা এখানে বসবাস করছি, গত কয়েকদিন হল মীর আক্তার কোম্পানির সাথে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের বাড়িঘর ভেঙ্গে দেয়ার পায়তারা করছে, আমরা নিজেদের বসতবাড়ি রক্ষার জন্য আপনাদের আশ্রয় নিয়েছি, স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ বাদশা বিশ্বাস বলেন সালেহা বেগম অত্যন্ত একজন নিরীহ মানুষ তার বসত ভিটা উচ্ছেদ এর পাঁয়তারা, অত্যন্ত দুঃখজনক, এ ব্যাপারে স্থানীয় কামারখালী চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান বলেন মীর আক্তার কোম্পানি অনেকটা অবৈধভাবেই এই দাবি করছে, তারা ঠিকাদার জায়গা যদি থাকে রেলের জায়গা থাকতে পারে। মীর আক্তার কোম্পানির এ ধরনের উদ্যোগ ঠিক না, মীর আক্তার হোসেন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুকুমার বিশ্বাস এর সাথে কথা বললে তিনি জানান আমরা কোন উচ্ছেদের হুমকি দেইনি, বিষয়টি সম্পূর্ণ রেল কোম্পানির ব্যাপার তারা যেভাবে বলবেন তাদের নির্দেশনা আমরা কাজ করব।

মধুখালীতে বসতভিটা উচ্ছেদের আশঙ্কায় মীর আক্তার কোম্পানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬