ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ:
  • আপডেট সময় : ০৪:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১৩১ বার পঠিত

নওগাঁর ধামইরহাটের মহাসড়ক থেকে শাহাদাত হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কে লাশটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

নিহত ওই যুবক উপজেলার ফতেপুর এলাকার খোকার ছেলে। তিনি আমাইতাড়া বাজারে মোবাইল ফোনের এক্সেসরিজ ব্যবসার পাশাপাশি মেকানিকের কাজ করতেন।

ওসি জাফর বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার সময় উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের ওপর বৃষ্টিপাতের মধ্যে ওই যুবকের মরদেহ পড়ে ছিল।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ। ওসি আরও বলেন, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি হেঁটে নাকি বাইকে যাচ্ছিলেন—বিষয়টি জানা সম্ভব হয়নি। তবে লাশের মাথা ও শরীরের বিভিন্ন জায়গার ক্ষতচিহ্ন দেখা গেছে।

আপডেট সময় : ০৪:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫