ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হারুন অর রশিদ - দৌলতপুর (খুলনা):
  • আপডেট সময় : ০১:০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ২২৪ বার পঠিত

কুষ্টিয়া জেলার বোয়ালিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ না করে নিজেদের তৈরি স্লিপ দিয়ে চাল বিতরণ করছিলেন।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল ওজনে কম দেওয়া হয়েছে। রবিবার ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজির স্থলে ছয়-সাত কেজি করে চাল বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বোয়ালিয়া ইউনিয়নের শরিশাডুলি কামার পাড়া গ্রামের ভাদু মন্ডল নামে এক বৃদ্ধার কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে তাকে কোন চালের কার্ড দেওয়া হয়নি। একই অভিযোগ করেছে একই গ্রামের আরেক জন গরিব কৃষক বলেন, সবাই ডবল ডবল চাল ধরে নিয়ে যাচ্ছে। আর আমরা একটাও সিলিপ পাচ্ছি না।

চেয়ারম্যান বললে আমার দলের লোক আছে,মেম্বার আছে,তার মানে সে তো বিএনপি করে তাহলে কি সে বিএনপির লোকদের চালান।চেয়ারম্যান বলেন আমার নিজের লোক আছে।

অন্যান লোকের কাছে ভিজিএফ` র চাল বিতরণের কথা জানতে চাইলে তারা বলেন চাউল মাত্র ৭ কেজি করে দিচ্ছে। এর প্রতিবাদ করলে আর আমাদের কোন কিছুই দিবে না। তাই প্রতিবাদ করি না।

বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোয়াজ আলীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি নানান অজুহাত দেখায়। সে বলে চাউল অনেক আছে পরে দেওয়া হবে। কিন্তু গত শনিবার চাউল দেওয়া হয় সকাল ১০ টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত।

জানা গেছে, চাল বিতরণকালে অনেকে ভিজিএফ সিলিপ দিয়ে ৭ কেজি করে চাল তুলেছেন।
দুপুর ১২টায় সময় বোয়ালিয়া ইউনিয়ন গিয়ে দেখা যায়, চাল না পেয়ে অনেক নারী-পুরুষ খালি হাতে ফিরে যাচ্ছে বাড়িতে।

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ডধারীদের ছয়-সাত কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০-৩৫ জন কার্ডধারী চাল পাননি বলে অভিযোগ করেছেন।

আপডেট সময় : ০১:০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪