ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ১৪০ বার পঠিত

নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২রা নভেম্বর) রাতে এসব ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছে। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল জানান, সন্ধ্যার পরে তার নেতৃত্বে আত্রাই উপজেলা আওয়ামী লীগের একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি রেলগেট এলাকায় আসলে পেছন থেকে ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরণে তিনজন নেতাকর্মী আহত হন।

অন্যদিকে রাণীনগর থানাপুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে রানীনগর উপজেলার রেলগেটের অদূরে ঝিনাবরবরিয়া সড়ক হয়ে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে ককটেলের নিক্ষেপ করে কে বা কারা। এতে গুরুতর আহত হন তিনজন। তাদের রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হচ্ছে।

রানীনগর থানার ওসি তদন্ত সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।

আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩